Saturday, March 16, 2019

বকখালি ভ্রমণ - Bakkhali Tour



কেন যাবেন বকখালি
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার দক্ষিণতম ভূ-ভাগ বকখালি। বঙ্গোপসাগরের তীরে সুবিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে বকখালি সমুদ্র সৈকত। প্রকৃতির সঙ্গে একাত্মভাবে সময় কাটানোর একেবারে উপযুক্ত ঠিকানা বকখালি।





কি কি দেখার আছে
এখানে দেখতে পাবেন বিস্তৃত সৈকত, সাগর আর দিগন্তের মেলবন্ধন যা প্রকৃতি প্রেমীদের বার বার মুগ্ধ করে। সমুদ্রে নেমে ঢেউয়ের স্বাদ নিতে পারেন। জেলেদের মাঝ ধরা দেখা যায়, তারা মাছ, জেলি ফিস, নানা ধরণের কাঁকড়া চোখের সামনে চলাফেরা করে, আপনি তাদের ছুঁতেও পারেন। বকখালির  প্রাকৃতিক সৌন্দর্যের কিছু নমুনা দেওয়া হল-














কিভাবে যাবেন

১. ট্রেন রুট
কলকাতা থেকে একদিনের মধ্যে ঘুরে আসার সবথেকে ভালো মাধ্যম হল ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল ট্রেন ধরুন। (টাইম টেবল দেওয়া হল) সকাল ৭চ১৫-এ শিয়ালদহ থেকে
ট্রেন ধরলে নামখানায় নামবেন সকাল ১০১০ নাগাদ। ওখান থেকে ভ্যান কিম্বা টোটো তে হাতানিয়া দোয়ানিয়া  জেটি ঘাটে পৌঁছাতে 10 মিনিট লাগবে ও ভাড়া 10টাকা মাথা পিছু। নৌকায় নদী পেরোতে 2 মিনিট লাগে ও ১টাকা ভাড়া। নদীর ওপারে বাসস্ট্য়ান্ড যেতে আরো পাঁচ মিনিট লাগবে হেঁটে। স্ট্যান্ডে বাস সহ অনেক চারচাকার গাড়ি থাকে। বাস চলে 20 মিনিট অন্তর এবং ভাড়া 20-৩০ টাকা। অন্য় গাড়ি বুক করলে বেশি ভাড়া লাগবে। প্রায় চল্লিশ মিনিট যাত্রা শেষে পৌঁছে যাবেন আপনার কাঙ্খিত বকখালি সমুদ্র সৈকতে।


বলে রাখি 2019-এর মার্চ মাসে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রীজের কাজ সম্পূর্ণ হয় ও সাধারণের জন্য খুলে দেওয়া হয়। তাই নামখানা স্টেশান থেকে টোটো বা ভ্যানে করে নদী পেরিয়ে সরাসরি বাসস্ট্য়ান্ডে চলে যাওয়া যাবে।



১. সড়ক রুট
কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড (NH12) ধরে  জোকা-আমতলা-ডায়মন্ড হারবার। তারপর কূলপি-কাকদ্বীপ-নামখানা হয়ে সোজা বকখালি।
কোথায় থাকবেন

আপনার যদি কলকাতা বা দক্ষিণ ২৪ পরগণায় বাড়ি হয়, তাহলে আপনি একদিনে সুষ্ঠভাবে ঘুরে বাড়িতে ফিরতে পারেন৷  তবে তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে একটা দিন থাকা ভালো৷ বকখালিতে গাড়ি থেকে নামলেই আপনাকে রুম দেখানোর অনেক লোক অপেক্ষা করবে সামনেই৷ তাদের সঙ্গে গিয়ে রুম দেখে পছন্দ হলে থাকতে পারেন৷ ৩০০টাকা থেকে রুম পাওয়া যায়৷  বছরের যেকোনো সময় আসুন, ঘর পেতে অসুবিধা হবে না৷

-----------------------------------
পোস্টটি যদি আপনার উপকারে লাগে তাহলে, দয়া করে শেয়ার করবেন৷ কোনো প্রশ্ন বা জিজ্ঞাস্য থাকলে কমেনেট করুন৷